১০ বছরের উন্নয়ন রিপোর্ট কার্ড নিয়ে মানুষের দুয়ারে বিধায়ক
দি নিউজ লায়ন ; শনিবার বিকালে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং-১ ব্লকের হাটপুকুরিয়া অঞ্চলের বিভিন্ন এলাকায় শাসকদল তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকা কালীন বিগত ১০ বছর কি কি উন্নয়ণ করেছে সেই উন্নয়ণের খতিয়ান নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে গেলেন ক্যানিং পশ্চিম কেন্দ্রর বিধায়ক শ্যামল মন্ডল।
পাশাপাশি তিনি বঙ্গ ধ্বনি পদ যাত্রা করেন প্রায় ৫ কিলোমিটার।এই পদ যাত্রায় প্রায় এক হাজার তৃণমূল কর্মী সমর্থক সামিল হয়।এদিন বিধায়ক শ্যামল মন্ডল রাজ্যের মুখ্যমন্ত্রীর রিপোর্ট কার্ডে রাজ্য সরকারের উন্নয়নের বিগত ১০ বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন সাধারণ মানুষের মধ্যে।

Post a Comment